,

মা হলেন অভিনেত্রী হাসিন

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন একসময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী হাসিন রওশন। গেল রোববার, ৩ ডিসেম্বর সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে হাসিনের কোল আলো করে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান।

হাসিন এই সন্তানের নাম রেখেছেন উযায়ের মাইন। জানা গেছে, বর্তমানে মা-সন্তান দুজনই সুস্থ রয়েছেন।

মা হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হাসিন বলেন, ‘প্রথম মা হওয়ার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। মাতৃত্বের স্বাদ যেকোনো নারীকে পরিপূর্ণতা দেয়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সবাই আমাদের সন্তান ও পরিবারের জন্য দোয়া করবেন।’

২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জয় করার মাধ্যমে মিডিয়ায় আগমন ঘটে হাসিনের। এরপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক-বিজ্ঞাপনে তিনি কাজ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০১৬ সালে মার্চে তিনি অভিনয় ছাড়ার ঘোষণা দেন। এখন আর অভিনয়, মডেলিং কিছুই করেন না। শুধু পরিবারকে সময় দেন হাসিন।

সর্বশেষ হাসিন অভিনীত ‘জুঁইফুল পূজারী ও গুটিকয় পিঁপড়া’ নামের একটি নাটক চলতি বছরের ২০ জুলাই বিটিভিতে প্রচারিত হয়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে