সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরি-জাহাজ সংঘর্ষ, বাস ও ট্রাক নদীতে

news-image

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের বেকুটিয়ায় লাইটার জাহাজের ধাক্কায় একটি ফেরি তলা ফেটে কঁচা নদীতে নিমজ্জিত হয়েছে, তলিয়ে গেছে একটি বাস ও দুটি মালবোঝাই ট্রাক।মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনার পর থেকে খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে কুমিরমারা-বেকুটিয়া  ফেরি পারাপার বন্ধ রয়েছে বলে জানান বেকুটিয়া ঘাটের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। তবে বাস তলিয়ে যাওয়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।

তবে পারাপার বন্ধ থাকায় খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ওই দুই ঘাটে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ জট।বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মতিউর রহমান জানান, তাদের সঙ্গে পুলিশ, কোস্টগার্ড এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা দুর্ঘটনাকবলিত ফেরিটি উদ্ধারে কাজ করছেন।

বরিশাল বিআইডব্লিউটিসির ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামিমুল হক জানান, পিরোজপুরের কুমিরমারা ঘাট থেকে একটি বাস, পাঁচটি ট্রাক ও তিনটি পিকআপ ভ্যান নিয়ে রাতে বেকুটিয়া ঘাটে যাচ্ছিল ফেরিটি।নদীর মাঝামাঝি যাওয়ার পর একটি লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে ফেরির ব্যাক প্লেট ফেটে যায়। ওই অবস্থায় চালক ফেরিটিকে নদীর বেকুটিয়ার অংশের একটি চরে তুলে দেন।

কিন্তু ফাটল দিয়ে পানি ওঠায় ফেরির অর্ধেকের বেশি নদীতে নিমজ্জিত হয়। ওই অবস্থায় কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি বাস এবং দুটি ট্রাক ফেরি থেকে পড়ে নদীতে তলিয়ে যায়।

তবে তার আগেই বাস ও ট্রাকের আরোহীরা নিরাপদে সরে যেতে সক্ষম হন বলে জানান শামিম।তিনি বলেন, পারাপার শুরু করতে বিকল্প একটি ফেরির ব্যবস্থা করা হয়েছে। দুপুরের পর নতুন ফেরিটি এলে যানবাহন পারাপার শুরু করা যাবে বলে তারা আশা করছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা