সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ বছরের ক্যারিয়ারে কাজল কখনো শিডিউল ফাঁসাননি

news-image

বিনোদন ডেস্ক : আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি মর্ত্যেলোকের সকলের চোখেই ধরা পড়ে। তারা তার নিজ গুণে ঔজ্জ্বল্যতা ছড়িয়ে দৃষ্টি কাড়ে সকলের। তবে শোবিজের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে আলো ছড়ানোর পাশাপাশি প্রয়োজন হয় আরো নানান গুণের। পরিশ্রম, নিষ্ঠা ও সময়ানুবর্তিতা তারকাদের সাফল্যকে করে দ্বিগুন। আর বলিউডের তেমনই একজন তারকা হলেন অভিনেত্রী কাজল।

সম্প্রতি ভারতের পিটিআই দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বলতে গিয়ে চমকপ্রদ তথ্য জানালেন বলিউডের এই অভিনেত্রী। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির মতো অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দেয়া এ তারকা জানান, তার ২৫ বছরের ক্যারিয়ারে কখনো শুটিং ক্যান্সেল করেননি তিনি।

গায়ে উচ্চ মাত্রার জ্বর নিয়েও চালিয়ে গিয়েছেন শুটিং।এমনকি কখনো মিস করেননি একটি বিমানের ফ্লাইটও। পরিচালকরা কখনোই তার দিকে আঙুল তুলে করতে পারেননি শিডিউল ফাঁসানোর অভিযোগ।

এসবের কারণ হিসেবে কাজল বলেন, ‘তারকারাও অসুস্থ হন। অসুস্থতা জীবনের একটি অংশ। তবে আপনাকে ভাবতে হবে আপনার একদিনের শুটিং বাতিলের জন্য অন্য কারো পকেট থেকে লাখ লাখ রুপি ক্ষতি হয়ে যাচ্ছে কী না। তাই নিজের দেয়া কথাকে সবসময় মূল্য দেয়ার চেষ্টা করেছি।’

কাজলের এমন দাবি অবশ্য ভিত্তিহীন নয়। পর্দায় এবং পর্দায় বাইরে কাজলের সবচেয়ে কাছের সহকর্মী হলেন বলিউড বাদশা শাহরুখ খান। কাজল সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ একবার জানিয়েছিলেন, তার দেখা সবচেয়ে সৎ এবং সময় মেনে চলা অভিনেত্রী হলেন কাজল।

উল্লেখ্য, কাজল বর্তমানে কাজ করছেন ইউনিলিভারের পণ্য লাইফবয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে সম্প্রতি মুম্বাইয়ের একটি স্কুলের ক্যাম্পেইনে অংশগ্রহণ করে সাক্ষাৎকারটি দেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা