সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের সেই এডিসি ওএসডি

news-image

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ মুর্শিদুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই এডিসিকে লাঞ্ছিত করার অভিযোগে গতকাল সোমবার লক্ষ্মীপুর জেলার অবসরপ্রাপ্ত সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান। সাজা ঘোষণার পর সোমবার দুপুরেই তাঁকে কারাগারে পাঠানো হয়। এক দিন কারাগারে থাকার পর আজ মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন সাবেক এই সিভিল সার্জন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর জামিন মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর শওকত হোসেন। এরপর দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএমএর সভাপতি আশফাকুর রহমানসহ চিকিৎসকেরা জেলা কারাগার থেকে সালাহ উদ্দিনকে নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে যান।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সোমবার সকাল নয়টার দিকে শহরের কাকলি শিশু অঙ্গন বিদ্যালয় এলাকায় লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সঙ্গে তর্ক হয় সালাহ উদ্দিন শরীফের। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে পুলিশ পাঠিয়ে সালাহ উদ্দিনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে সাজা দেওয়া হয়। তাঁদের দুজনের সন্তান ওই বিদ্যালয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা