সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

news-image

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল ৪টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, বিকেল ৪টা ৩২ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।

এরআগে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে নমপেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় সফর সঙ্গীদের নিয়ে তিনি দেশের উদ্দেশে রওনা দেন বলে জানিয়েছে বাসস।

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান কম্বোডিয়ার নারী বিষয়ক মন্ত্রী ইং কন্তা পভি, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ইতা সফিয়া এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ও কম্বোডিয়ায় এ্যাক্রিডিটেড সাইদা মুনা তাসনিম।

প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি পর্যটন, কৃষি, বেসামরিক বিমান চলাচল, আইসিটি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি ও নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সরকারি সূত্র জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফর বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দুই দেশের জনগণের স্বার্থ এবং এই অঞ্চলের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা