বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের ওপর চটেছেন ওমর সানী

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের ওপর চটেছেন চিত্রনায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের হোমপেজে এক পোস্টে জয় পাকনামি করছে বলে উল্লেখ করেন ওমর সানী।

কেন চটেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু লেখেননি আখেরি হামলা খ্যাত এই নায়ক। তবে ধারণা করা হচ্ছে, ‘সেন্স অব হিউমার’ নামের একটি অনুষ্ঠানে সানীকে যাত্রাপালায় নাচার অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করেছিলেন, প্রশ্নটি ওমর সানী এড়িয়ে যান। যেটার উপস্থাপনার দায়িত্বে থাকেন জয়।

ওমর সানী লিখেছেন, কথাগুলি আগেই বলা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেল কথাগুলি বলতে। মিডিয়ার এক ছোটভাই নাম ‘জয়’। ওকে মিডিয়াতে গাইড করার জন্য মৌসুমী ও গাজী সাহেবের অবদান অনেক। ছেলেটি অভিনয় ভালোই করে। সে “সেন্স অব হিউমার” নামে একটি অনুষ্ঠান করছে কিন্তু ইদানিং তাকে বেশী পাকনামী কথাবার্তা বলতে দেখা যাচ্ছে।

ওমর সানী বলেন, সে সিনিয়র শিল্পীদের নিয়ে অতি রঞ্জিত পাকনামী কথাবার্তা বলছে যা দৃষ্টিকটু।

তাই আমি তাকে সিনিয়র হিসেবে একটা কথাই বলবো সিনিয়র শিল্পী কলাকুশলীদের সম্মান করতে শিখ। আর বেশী কিছু বলতে চাই না। ভালো থাক তুমি ‘জয়’।