সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে সেতু হয়ে কাজ করতে পারে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহায়তা ও আন্তযোগাযোগ বৃদ্ধির বিষয়ে জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্যই এসব সহায়তা বাড়ানো উচিত।

তিন দিনের কম্বোডিয়া সফরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও রয়েল পার্টির প্রেসিডেন্ট নরদম রানারিদ্ধের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করা হয়।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে সেতু হয়ে কাজ করতে পারে। সেজন্যে ঢাকার অদূরে নতুন বিমানবন্দর তৈরি করা হচ্ছে। তিনি এ সময় দেশটির সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা তাদের একটি সড়কের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করেছে। তিনি বলেন, আমি নিশ্চিত যে, বাংলাদেশের ব্যবসায়ীরাও একইভাবে কম্বোডিয়ায় বাণিজ্য সুবিধা অন্বেষণে আগ্রহী।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে কম্বোডিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। সোমবার বিকেলে হোটেল সোফিটেলে বাংলাদেশ-কম্বোডিয়া বাণিজ্য সংলাপে প্রধান অতিথির ভাষণে বলেন, আসুন দুদেশের মানুষের সমৃদ্ধির অন্বেষায় আমরা অংশীদার হই এবং একসঙ্গে দুদেশের কোটি কোটি মানুষের জীবনের পরিবর্তন আনতে উদ্যোগী হই।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা