,

শাকিবের নোটিশে এটাও কারণ: কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে গিয়েছেন অপু

news-image

বিনোদন ডেস্ক : অপু বিশ্বাস নাকি তার কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে গিয়েছেন। এটাও শাকিবের তালাকের নোটিশ পাঠানোর দুইটি কারণের একটি। ‘তালাকের নোটিশে শাকিব খান অভিযোগ করেছেন, ‘অপু তার ছেলেকে কাজের লোকের কাছে রেখে কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছেন। আর অপু তার কোনো নির্দেশই মেনে চলেন না। তাই তিনি বিবাহ বিচ্ছেদ চান। ‘

এদিকে, মুসলিম শরীয়াহ আইনের ৭(১) ধারায় নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শাকিবের আইনজীবী অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেন, ‘গত ২২ নভেম্বর এই নোটিশটি পাঠানো হয়েছে। ‘ মুখের কথা শেষ না হতেই প্রশ্ন ছোড়া হলো নোটিশটি অপুকে সেই দিনই পাঠিয়েছেন কিনা? এবার অ্যাডভোকেট সিরাজ বলেন, ‘দেখুন আমার দায়িত্ব তালাকের নোটিশ ইস্যু করা, পাঠানোর দায়িত্ব শাকিব খানের। নোটিশটি আমি তাকে হাস্তান্তর করেছি। ‘

জানা গেছে, ইতিমধ্যে শালিসি পরিষদের বৈঠকের জন্যও নোটিশ পাঠানো হয়েছে। ৯০ দিনের মধ্যে শালিসি বৈঠকে শাকিব খান এবং অপুর সমঝোতা না হলে পরবর্তীতে ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

এদিকে এসব ইস্যুতে কথা বলার জন্য অপু বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে