সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় এলো সোফিয়া

news-image

নিউজ ডেস্ক : সারা বিশ্বে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার নারী রোবট সোফিয়া মঙ্গলবার প্রথম প্রহরে ঢাকায় পা রেখেছে। থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে সোফিয়া। তার সঙ্গে বাংলাদেশে এসেছেন নির্মাতা ডেভিড হ্যানসন।

সোফিয়ার দেহের বিভিন্ন অংশ খুলে খণ্ড-খণ্ডভাবে বাক্সবন্দি করে ঢাকায় আনা হয়েছে। তার আগমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের মধ্যে ছিল ব্যাপক কৌতুহল। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো।

বুধবার থেকে শুরু হতে যাওয়া দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনেই সোফিয়া উপস্থিত থাকবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সঙ্গে থাকবেন তার নির্মাতা ড. ডেভিড হ্যানসন।

৬ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ডে সোফিয়াকে নিয়ে দু’টি সেশন করা হবে। প্রথম সেশনে দেশের পলিসি মেকার এবং সাংবাদিকদের সঙ্গে তার বৈঠক হবে। দ্বিতীয় সেশনে থাকবে তরুণ গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, অ্যাপ ডেভেলপার ও উদ্ভাবকদের সঙ্গে আলোচনা। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ড. ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

উল্লেখ্য, রিয়াদে গত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে রোবটটি প্রদর্শন করা হয়েছিল। প্রদর্শনীতে উপস্থিত শত শত প্রতিনিধি রোবটটি দেখে এতোটাই মুগ্ধ হন যে সেদিনই এটিকে সৌদি নাগরিকত্ব দেয়া হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সোফিয়ার ছবি শেয়ার হতে থাকে।

সোফিয়া নানা বিষয়ে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারে। ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে বিশাল তথ্যভাণ্ডারে যুক্ত থাকে সে। এছাড়া মানুষের সঙ্গী ও সহযোগী হিসেবেও কাজ করতে পারে সোফিয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা