সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত : অপু

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খানের পাঠানো ডিভোর্স লেটার এখনও হাতে পাননি বলে দাবি করেছেন অপু বিশ্বাস। চিঠি হাতে পাওয়ার পর পরিবারের লোকদের সঙ্গে বসে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার বিষয়টি জানতে অপু বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি এখনও কোনো চিঠি পাইনি। শাকিবের আত্মীয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে কেউ আসেনি। বিষয়টি আমি গণমাধ্যমের খবরে জেনেছি।

ডিভোর্স লেটার হাতে পাওয়ার পর কী কোনো ব্যবস্থা নেবেন? জানতে চাইলে অপু বলেন, এখন আর কী ব্যবস্থা নেব? ঘটনা যদি সত্যি হয় তাহলে চিঠি হাতে পাওয়ার পর চিন্তা করব।

তিনি আরও বলেন, শাকিব যদি এমন সিদ্ধান্ত নিয়েই থাকে তাহলে আমার আর কী করার আছে। আমার পরিবারের লোকদের সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করব। আবারও বলছি, বিষয়টি যদি সত্যি হয় তাহলে আমাদের দুজনেরই ইমেজ নষ্ট হবে। বিশেষ করে আমাদের সন্তান জয়ের ক্ষেত্রে এর প্রভাবটা বেশি পড়বে। দেখা যাক কী হয়!

বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় গুঞ্জন ভাসছিল শাকিব-অপুর মধ্যে বিচ্ছেদ ঘটছে। এর মধ্যেই গত শুক্রবার শাকিব তার এক আত্মীয়ের মাধ্যমে অপুর কাছে ডিভোর্সের চিঠি পাঠান।

নাম প্রকাশ না করার শর্তে শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রায় মাসখানেক আগেই শাকিব খান ডিভোর্সের চিঠি তৈরি করে রেখেছিলেন। ভারতে শুটিংয়ে যাওয়ার মুহূর্তে সেই চিঠি অপুর কাছে পাঠিয়েছেন তিনি।

সূত্র জানায়, নানা কারণেই অপু বিশ্বাসের ওপর বিরক্ত শাকিব খান। এ বিরক্তি থেকে অনেক আগেই ডিভোর্সের চিঠিতে স্বাক্ষর করেন শাকিব খান। কিন্তু পাঠানো হয়নি অপু বিশ্বাসের কাছে। অবশেষে তিন দিন আগে সেই চিঠি নিজের আত্মীয়ের মারফত অপু বিশ্বাসের কাছে পাঠান শাকিব খান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা