সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কনে সেজে’ পাওলির নাচ

news-image

বিনোদন ডেস্ক : এতদিনের প্রতীক্ষার অবসান প্রায় হতে চলেছে কারণ ৪ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী পাওলি দাম। পাত্র অর্জুন দেব৷ গুয়াহাটির বাসিন্দা এই ব্যক্তি পেশায় ব্যবসায়ী।

সোমবার তাজ বেঙ্গল হোটেলে আয়োজন করা হয়েছে পাওলির বিয়ের অনুষ্ঠান। বাঙালি মতেই হচ্ছে বিয়ে৷ তবে বিয়ের আগে শনিবার দিনটা পাত্রী পক্ষ আয়োজন করেছিল বিশেষ মেহেন্দি অনুষ্ঠান। সেখানে হলুদ রঙের লেহেঙ্গায় হবু কনের বেশে দেখা গেছে পাওলিকে। সেই বেশে নিজের মেহেন্দি অনুষ্ঠানে অন্যদের সঙ্গে নেচে উঠলেন তিনি।

সোমবার বিয়ের পর পরিবারের ও আত্মীয়স্বজনদের সঙ্গেই গুয়াহাটি পাড়ি দেবেন পাওলি। সেখানেই বউ ভাত তথা রিসেপশন হওয়ার কথা। বিয়ের পর কয়েকদিন গুয়াহাটিতে কাটিয়ে কলকাতা পাউলির ফিরে আসার কথা। তবে বিয়ে করলেও অভিনয় জীবনে ইতি টানছেন না এই অভিনেত্রী৷ বিয়ের পরও নতুন উদ্যোমে পুরোদমে কাজ করবেন বলেই জানা ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

প্রসঙ্গত, শিলাদিত্য পত্রনবীশের মৃত্যুর পর দীর্ঘদিন একাই ছিলেন পাওলি। পরে যদিও অভিনেতা বিক্রমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে গুঞ্জন শোনা যায়। সে সম্পর্ক ভাঙার পর অর্জুন দেবের সঙ্গে তার প্রেম হয়। আর সেই প্রেম থেকেই পরিণয় ৷

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা