গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ৭, আহত ২০
গোপালগঞ্জ প্রতিনিধি : সড়ক দুর্ঘটনাঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের ভেদ গ্রাম এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে সাত জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার পরদির্শক (তদন্ত) গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের উদ্ধার করে গোপালঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নেয়ামুল হুদা বলেন, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকার রাস্তার পাশে একটি কাঠবোঝাই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে বলেও জানান তিনি।











