,

অ্যাঞ্জেলিনা জোলির চেহারা পেতে তরুণীর কাণ্ড!

news-image

বিনোদন ডেস্ক : হলিউড হার্টথ্রব অ্যাঞ্জেলিনা জোলির ভক্ত গোটা দুনিয়াজুড়ে। তবে এক ইরানি তরুণীর ভক্তিটা যেন একটু বেশিই বাড়াবাড়ি পর্যায়ের। জোলির মতো চেহারা পেতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন নিজের। সেটাও আবার ৫০ বার! কিন্তু সার্জারির ফলে তার চেহারা যেন পরিণত হয়েছে অ্যাঞ্জেলিনা জোলির মরদেহের মতো, ইন্টারনেটে ভাইরাল হওয়া ওই তরুণীর ছবিতে মন্তব্যকারীরা এমনটাই বলছেন।

অ্যাঞ্জেলিনা জোলির মহাভক্ত তরুণীটির নাম সাহার তাবার। নিজেকে জোলির সবচেয়ে বড় ভক্ত দাবি করেন ১৯ বছর বয়সী সাহার। যেকোনো মূল্যে নিজেকে জোলির মতো করে তুলতে চান। এমনকি চেহারাটাও হওয়া চাই হুবহু জোলির মতো। তাই ৫০ বার সার্জারির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

জানা যায়, জোলির মতো হয়ে উঠতে বিগত কয়েক মাসে এ তরুণী প্রায় ডজনখানেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন। ডায়েট করে ওজন কমিয়েছেন প্রায় ৪০ কেজি। আর সার্জারির পর ধারণ করেছেন অদ্ভুত চেহারা। নিজের অদ্ভুত চেহারার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা এসব ছবি নিয়েই ইন্টারনেটে এখন বইছে ঝড়।

তরুণীর সাহার আসল চেহারা ও জোলির মতো হওয়ার চেষ্টাঅনেক মন্তব্যকারী সাহারকে হরর চরিত্র ‘জোম্বি’ বা জীবিত লাশের সঙ্গে তুলনা করছেন। তবে তার কিছু ভক্তের দাবি ভিন্ন। তারা বলছেন, অতিরিক্ত মেকআপ ও নকল চামড়ার সাহায্যে এরকমটা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জোলির এ পাগল ভক্ত বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা তিন লাখ ১৮ হাজার। প্রতিনিয়ত নিজের অদ্ভুত অদ্ভুত ছবি শেয়ার করতে দেখা যায় এ তরুণীকে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে