সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহান্তে কমতে পারে পেঁয়াজের দাম, সবজিতে স্বস্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : সরবরাহ বাড়ায় রাজধানীসহ সারাদেশে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। তবে গত কয়েকদিন কেজিপ্রতি ১০০ টাকায় স্থির রয়েছে রান্নার অত্যাবশ্যকীয় মসলা পেঁয়াজ। ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, সবজির দাম সামনে আরও কমবে। আর পেঁয়াজের দাম কমার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ পর্যন্ত।

নভেম্বর মাসের প্রথম তিন সপ্তাহে দেশি ও আমদানি করা পেঁয়াজ যথাক্রমে ৮০ ও ৬০ টাকা বিক্রি হলেও শেষ সপ্তাহে এসে তা ১০০ টাকা ছোঁয়। সবশেষ খুচরা বাজারের তথ্যানুযায়ী, কেজিপ্রতি দেশি পেঁয়াজ ৯৫-১০০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৮৫-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর কারওয়ানবাজার, মিরপুর-১০ নম্বর ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

সবশেষ সবজির খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতিকেজি বেগুন ৫০ টাকা, ধনিয়াপাতা ৮০-৯০ টাকা, গাজর ৮০ টাকা, শসা ৪০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, আলু ২০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা, সিম ৪০-৫০ টাকা, টমেটো ৮০-৯০ টাকা, কাঁচা টমেটো ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৫৫-৬০ টাকা, প্রতিপিস বাঁধাকপি ২০-২৫ টাকা, প্রতিপিস ফুলকপি ২০-২৫ টাকা, বরবটি ৫০-৫৫ টাকা, পেঁয়াজ পাতা ৫০ টাকা ও লালশাক ১০ টাকা করে আঁটি বিক্রি হচ্ছে।

বাজারে শীতের টাটকা সবজিডিসেম্বরের শুরু দিকে পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে বলে ক্রেতাদের আশ্বাস দিয়েছিলেন বিক্রেতারা। কিন্তু দাম না কমে উল্টো বেড়ে যাওয়া ক্ষোভের সৃষ্টি হয়েছে ক্রেতাদের মধ্যে।

রাজধানীর মিরপুর-১০ নম্বর কাঁচাবাজারে বাজার করতে আসা ক্রেতা রাইয়ান বলেন, বিক্রেতারা এতোদিন বলে এসেছিলেন যে ডিসেম্বরে পেঁয়াজের দাম কমবে। কিন্তু এখন পেঁয়াজের দাম বেড়ে গিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছে। এভাবে হুট করে বাজার দরে পরিবর্তনে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা