,

‘বাবার প্রতি আপনাদের ভালোবাসায় আমি অশ্রুসিক্ত’

news-image

আমার বাবা আজ (বৃহস্পতিবার) লন্ডন সময় ৪টা ৩৩ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি উন)। ব্যবসা, সুশীল সমাজের সক্রিয় সদস্য ও সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে বাবার ব্যস্ততার কারণে তার সঙ্গে শৈশবে আমার খুব বেশি স্মৃতি নেই। কিন্তু যখন আমি বড় হয়েছি ততই তার সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। তিনি আমার দিকনির্দেশক, আমার সহযোগী, আমার গুরু, আমার জীবনের পথপ্রদর্শক আলো।

বাবা যখন ডিএনসিসির মেয়র হলেন তখন আমি ছিলাম তার নির্ভরযোগ্য সহযোগী যার সঙ্গে তিনি তার সব কর্মকাণ্ড, পরিকল্পনা ও স্বপ্নের কথা বলতেন। তিনি আমার মধ্যে সর্বশ্রেষ্ঠ মূল্যবোধ, সততা ও বিনম্রতার সঙ্গে জীবনযাপন শিখিয়ে গেছেন। যারা তার সঙ্গে সময় কাটিয়েছেন সেই ভাগ্যবান ব্যক্তিরা যারা তার ঘনিষ্ঠ ছিলেন তাদের সঙ্গে তার দরাজ কণ্ঠ, হাসি, জ্ঞান, কবিতা ও স্পর্শ সবসময় থাকবে।

যখন মেয়র থাকবেন না তখনও মানুষ যেন তাকে মনে রাখে। আব্বু যখন তুমি জান্নাত থেকে দেখবে লাখো মানুষ তোমার কথা মনে রেখেছে। আমি তোমাকে প্রতিটি দিন অনেক মিস করব, তোমার মত কিংবদন্তিকে আমার বাবা হিসেবে পাওয়ায় আমি অনেক ভাগ্যবান।

বাবাকে উৎসর্গ করে দেখা ফেসবুক স্ট্যাটাসগুলো পড়ে আমার চোখে পানি এসে গেছে।

যারা আমার বাবার প্রতি ভালোবাসা, সম্মান প্রদর্শন করেছেন ও তার জন্য প্রার্থনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। তার নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা রিজেন্ট পার্কে লন্ডন সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাদ আসর অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা।
লেখক : প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে
(ফেসবুক থেকে সংগৃহীত)

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে