,

অভিযোগ গঠন গণধর্ষণের পর রুপাকে হত্যার মামলার

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ঢাকার আইডিয়াল ‘ল কলেজের ছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় আদালতে মামলার অভিযোগ গঠন হয়েছে। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক না থাকায় জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক হিসেবে বুধবার এ অভিযোগ গঠন করেন। মামলার পরবর্তী তারিখ ও সাক্ষীর জন্য আগামী বছরের ৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি একেএম মো. নাছিমুল আখতার জানান, বেলা পৌনে ১২টায় আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের অব্যাহতি, মামলার পুনঃতদন্ত ও জামিনের বিষয় নিয়ে তিনটি আবেদন করেন। পরে আবেদনের বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ছোঁয়া পরিবহনের হেলপার শামীম, আকরাম ও জাহাঙ্গীর এবং চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলীর (৫৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধি ৩০২ ধারায় অভিযোগ গঠন করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের সহায়তায় ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শামীম চৌধুরী দয়াল ও ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন।

এর আগে ১৩ নভেম্বর এ মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু আদালতের বিচারক মো. আব্দুল মান্নান ছুটিতে থাকায় পিছিয়ে দ্বিতীয় দফায় ২২ নভেম্বর এ মামলার আসামিদের চার্জ গঠনের দিন ধার্য করেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া। তবে আসামি পক্ষের আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে এর দিন ফের পিছিয়ে আজ ২৯ নভেম্বর ধার্য করেন আদালতের বিচারক মো. আব্দুল মান্নান।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে