,

৩ জঙ্গির মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের আলাতুলির জঙ্গি আস্তানায় বিস্ফোরণে নিহত তিন জঙ্গির মরদেহের ময়নাতদন্ত এখনো সম্পন্ন হয়নি। এমনকি ওই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি-অপারেশন আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে তিন জঙ্গির মরদেহ নেয়া হয়। কিন্তু এখনো ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। আজ দিনের যে কোনো সময় ময়নাতদন্ত করা হবে।

এদিকে ওই ঘটনায় এখনো মামলা দায়ের করেনি র‌্যাব। এর আগে, সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি চরের একটি জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে গুলি বিনিময়ের এক পর্যায়ে বাড়ির ভেতরে বিস্ফোরণ হয় এবং পুরো বাড়ি আগুনে ভষ্মিভূত হয়। এতে মারা যান ওই তিন জঙ্গি। তাদের পরিচয় নিশ্চত হওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে