সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশের গাড়ি ভাংচুর : গ্রেফতার ৫

news-image
পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহী নগরীতে পুলিশের গাড়ি ভাংচুর ও হামলার ঘটনা দুই পুলিশ সদস্য আহত
হয়েছেন। এসময় পুলিশকে বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়।
গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর আসাম কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কলোনীর খোরশেদ আলম (৭০), স্ত্রী মমতাজ বেগম (৬০),
ছেলে আলামিন (১৯), শামিমা (২১) ও নাসরিণ
(৪০) তারা সবাই একই এলাকার বাসিন্দা।
পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে বলে,
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান।
তিনি আরো বলেন, পাওনা টাকা আদায় করতে আসাম কলোনি এলাকায় ধলু মিয়া নামে এক
যুবক এলাকার আরেক যুবককে আটকিয়ে রেখেছিলেন। এমন খবরে শিরোইল পুলিশ ফাঁড়ির
ছয়জন পুলিশ ওই যুবককে উদ্ধার করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে
ধলুসহ তার কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। এসময় লাঠির আঘাতে পুলিশকে
বহনকারী মাইক্রোবাসের কাচ ভেঙে ফেলা হয়। পরে খবর পেয়ে অতিরিক্ত
পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
হামলায় আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের ওপর
হামলায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা