,

উর্বশীর এক মণ ওজনের শাড়ি, দাম ৫৫ লাখ রুপি

news-image
বিনোদন ডেস্ক : উর্বশী রাউটেলা, ‘লাভ ডোজ’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে নজরে আসেন। এরপর সিং সাব দ্য গ্রেট, সানাম রে, গ্রেট গ্র্যান্ড মাস্তি এবং কাবিল সিনেমায় রূপের জ্যোতি ছড়িয়েছেন।
মোটামুটি গাউন অথবা স্বল্প পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে চমকে দেন তিনি। তবে এবার ৫৫ লাখ রুপি মূল্যের একটি শাড়ির জন্য আলোচনায় এসেছেন উর্বশী।
সম্প্রতি একটি শাড়ি বায়না করেন উর্বশী। যার মূল্য ৫৫ লাখ রুপি। সোনালী নকশা করা এই শাড়ির ডিজাইনার ফারাহ খান আলী। এই শাড়ির ওজনও কিন্তু নেহায়েত কম নয়। প্রায় ৪০ কেজি। শুধু তাই নয়, ২৮ লাখ রুপি মূল্যের গহনাও বায়না করেন এ অভিনেত্রী।
আগামী মাসে উর্বশীর কাজিনের বিয়ে। ভারতের উত্তরখন্ডে হবে অনুষ্ঠান। এর জন্যই উর্বশীর এ আয়োজন। উর্বশী অভিনীত পরবর্তী সিনেমা হেট স্টোরি-ফোর। ভূষণ কুমার ও বিক্রম ভাট প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন বিশাল পান্ডে, আগামী বছর ছবিটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে