,

গোদাগাড়ীর ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণ, গোলাগুলি

news-image

রাজশাহীর গোদাগাড়ীর শেষ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার চর আলাতুলিতে গ্রামের জঙ্গি আস্তানাটি ঘিরে রেখেছে র‌্যাব। মঙ্গলবার ভোর ৪টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-৫। চর আলাতলী গ্রামের ওই বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানায় সংস্থাটি।

রাজশাহী র‌্যাবের অধিনায়ক মাহাবুব আলম জানান, জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে রাত ৪টার দিকে চর আলাতলির ওই বাড়ি ঘিরে ফেলেন র‌্যাব-৫ এর সদস্যরা। বাড়ি ঘেরাও করে মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু তারা বাড়ির ভিতর থেকে গ্রেনেড ছোড়ে ও গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলির মধ্যে এক পর্যায়ে ওই বাড়িতে আগুন ধরে যায়।

র‌্যাব অধিনায়ক মাহাবুব বলেন, তারা বাড়িটি ঘিরে রেখেছেন। তবে বাড়ির মালিকের নাম বা সেখানে কতজন ছিল- সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) রাজশাহী সদর কোম্পানির অধিনায়ক আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাড়িটি তারা ঘিরে ফেলেন। ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করার জন্য র‍্যাব মাইকে আহ্বান জানায়। কিন্তু ‘জঙ্গিরা’ ভেতর থেকে বিস্ফোরণ ঘটায়। বাড়িটিতে আগুন লেগে যায়। বাড়িটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।

র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা ভেতরে ঢোকার পর ভেতরের পরিস্থিতি বোঝা যাবে বলে জানান র‌্যাব কর্মকর্তা মহবুব।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে