সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিলখানা হত্যাকাণ্ড : ১৮২ জনের ১০ বছরের সাজা বহাল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে হত্যাকাণ্ডের মামলায় ২০১৩ সালে নিম্ন আদালতের দেওয়া রায়ের কিছু অংশ বহাল রেখেছেন আদালত।

আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত পড়া রায়ে এ মামলার একটি অংশে বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া ২৫৬ আসামির মধ্যে ১৮২ জনের ১০ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

এর আগে সকালে দেশের সবচেয়ে বড় আলোচিত এ মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড কার্যকরে অনুমতি চেয়ে আবেদন) ও আপিলের রায় পড়া শুরু করেন বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ (বৃহত্তর) হাইকোর্ট বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

দিনের প্রথম অংশে রায়ের পর্যবেক্ষণ দেন আদালত। সেইসঙ্গে তুলে ধরেন নিজেদের সাতটি সুপারিশ। এরপর বিরতি শুরু হয়।

বিকেলে বিরতি শেষে আবার শুরু হয় আদালতের কার্যক্রম। এতে নিম্ন আদালতে দেওয়া রায়ের একটি অংশে ১৮২ জনকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়। এখন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত আসামিদের রায় পড়া চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা