শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন এমপিদের শপথ চলছে

MP-2জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে চলছে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পাঠ করাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রথমে আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন। এরপর শপথ নেবেন অন্য দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী সদস্যরা।

স্বাধীনতা পরবর্তীতে এবারই সর্বোচ্চ সংখ্যক বিনা ভোটে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন। এদিক থেকে ইতিহাসের সাক্ষী হয়ে রইলো দশম জাতীয় সংসদ। অনেকেই এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে বুধবার বিকেলে নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের তালিকা গেজেট আকারে প্রকাশ করে। পরে এ গেজেট নির্বাচন কমিশন সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়।

সংবিধানের ১৪৮ (২ক) অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী সংসদ সচিবালয় শপথের এ ব্যবস্থা নিয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন প্রার্থী নির্বাচিত হওয়ায় গত ৫ জানুয়ারি সারা দেশে ১৪৭টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন এর মধ্যে ৮টি আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে অনুষ্ঠিত যশোর ১ ও ২ সংসদীয় আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ থেকে নির্বাচিত দু’জন সংসদ সদস্যকে কারণ দর্শানো নোটিশ দেয়।

ফলে সব মিলিয়ে ১০ আসন বাদে নির্বাচন কমিশন ২৯০টি আসনে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে।

এ ২৯০ আসনের মধ্যে আওয়ামী লীগের ২৩০টি, জাতীয় পার্টির ৩৩টি, ওয়ার্কার্স পার্টির ৬টি, জাসদের ৫টি, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন ও বিএনএফ ১টি করে এবং স্বতন্ত্র সদস্যরা ১৩টি আসন পেয়েছেন।

এনিয়ে দেশের ইতিহাসে প্রথমবারেরমতো প্রধান বিরোধী দল বিএনপি বিহীন সংসদের যাত্রা শুরু হলো বৃহস্পতিবার। শপথ অনুষ্ঠনে দেশি-বিদেশি বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই সংসদ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল ৯টার পর থেকে একে একে আসতে থাকেন ইতিহাসের সাক্ষী হতে যাওয়া সংসদ সদস্যরা।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা