,

গুরুতর অসুস্থ আবদুল গাফফার চৌধুরী হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ। যুক্তরাজ্যপ্রবাসী গাফফার চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

৮৩ বছর বয়সী গাফফার চৌধুরী গত ১৯ দিন ধরে মিডলসেক্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার মেয়ে বিনীতা গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা গেছে, হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে তিনি কথা বলতে পারছেন না খুব একটা। গাফফার চৌধুরীর ডায়াবেটিস ছাড়াও শ্বাসযন্ত্রের জটিলতা রয়েছে।

তার মেয়ে জানান, সংজ্ঞা হারানোয় রবিবার একবার এমআরআই করা হয়েছে গাফফার চৌধুরীর। চিকিৎসকরা বলেছেন, এমআরআই প্রতিবেদন দেখে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

গাফফার চৌধুরী তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে