,

ঘনিষ্ঠ হতে স্বস্তিকারও অস্বস্তি লাগে!

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, খোলামেলা দৃশ্যে অভিনয়ের দরুন সেনসেশন হিরোইন হিসেবে নামডাক কুড়িয়েছেন ঢের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবন আর বেশকিছু অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেন।

সবশেষ রোজ দুপুরে দেবরদের মনে উথাল-পাতাল সমুদ্র নিয়ে এসেছেন ‘উমা বৌদি’ নামের স্বস্তিকা। তার অন্তরঙ্গতায় ‘নার্ভাস’ হচ্ছে উনিশ-কুড়ি, তিনি নিজেই নাকি নার্ভাস হয়েছিলেন প্রসেনজিতের সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে!

স্বস্তিকা বলেন, প্রথমবার প্রসেনজিতের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার সঙ্গে তার পূর্ব ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও আমি ‘কম্পন’ অনুভব করেছিলাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন বিরাট তারকা, এটা ভেবেই আমার হাত পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল।

স্বস্তিকা আরো জানান, নার্ভাসনেস কাটিয়ে দেয়ার জন্য একজন সিনিয়রেরই সাহায্য করা উচিত। ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’তে অভিনয়ের ব্যাপারে বলেন, সিনিয়রদের থেকে যা শিখেছি সেটা করার চেষ্টাই করেছি। প্রথমে নতুনরা একটু নার্ভাস ছিল, কিন্তু দুপুরের খাবারের পরই সেটা কেটে গেছে।

উল্লেখ্য, বড় পর্দা দিয়েই কাজ শুরু করেছিলেন স্বস্তিকা, এখন অবশ্য সিরিয়ালেই বেশি দেখা যাচ্ছে তাকে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে