সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানে শোভাযাত্রা নিয়ে প্রবেশ করছে জনতা

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যর স্বীকৃতি অর্জন করায় দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আনন্দ শোভাযাত্রা। ১৯৭১ সালের ঐতিহাসিক এই ৭ মার্চের ভাষণস্থল তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে আনন্দ শোভাযাত্রার কেন্দ্রীয় কর্মসূচি।

আজ শনিবার দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে হাজারো মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা মহানগরী আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন কমিটি।

এদিকে আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে আসা জনতা সেজেছেন লাল সবুজের সাজে। অনেকের হাতে পতাকা, ৭ ই মার্চের ভাষণের অংশ। অনেকে সবুজ টি-শার্ট, মাথায় লাল ক্যাপ পরিধান করে এসেছেন। শোভাযাত্রা উপলক্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থান নিয়েছে পুরো এলাকা জুড়ে। দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ অংশ নিচ্ছে এই আনন্দ শোভাযাত্রায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা