,

বিদ্যুতের দাম বৃদ্ধি মামুলি ব্যাপার : তৌফিক-ই-এলাহী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে জনজীবনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। তিনি বলেন, যে হারে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে তা খুবই সামান্য এবং মামুলি ব্যাপার।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে সেক্টর লিডারদের দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা।

বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে ড. তৌফিক-ই-এলাহী বলেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধির কাজটি বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) তাদের নিজস্ব বিবেচনা থেকে করেছে। এ ক্ষেত্রে আমাদের কোনো প্রভাব নেই। ‘

একই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বিইআরসির কাছে ইউনিট-প্রতি গড়ে ১২ থেকে ১৫ শতাংশ বাড়ানোর আবেদন করেছিল বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো। বিইআরসি বাড়িয়েছে মাত্র ৫.৩ শতাংশ। দাম বৃদ্ধির এই হার খুব বেশি কিছু নয়। ‘

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে