সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ খান পরিপক্ক অভিনেতা, প্রমাণ ১৫ ডিসেম্বর : পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী পরীমনি জায়েদ খানকে বেশ আত্মবিশ্বাসের সাথে প্রশংসা করে গেলেন। অবশ্য আত্মবিশ্বাস থাকার কারণও আছে মালেক আফসারীর ছবিতে অভিনয় করেছেন জায়েদ খান।

এই ছবিতে ‘পরিপক্ক অভিনেতা জায়েদ খান’- এমন কথাই ইঙ্গিত করে। পরীমনিও সে পথেই হাঁটলেন। বললেন ১৫ ডিসেম্বরে জায়েদের অভিনয়ের প্রমাণ পাওয়া যাবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পরীমনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে জায়েদ খানের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ছবির এই মানুষটাকে কেউ চেনেন? আমি বলছি কেউ চেনেন না। তিনি একজন অভিনেতা, একজন হিরো। এখন হয়তো ভাবছেন এখানে নতুন কি বললাম!নতুন হলো এই যে, অভিনেতা-হিরো সব তার নতুন পরিচয়। যা আসলেই আগে কোনওদিন ছিলো না তার। আর না আপনারা তাকে এই সম্বোধনে ডেকেছেন।

পরীমনি বলেন, তিনি এখানে একজন অভিনেতা পরিপক্ক অভিনেতা, জায়েদ খান।

ছবির নাম অন্তর জ্বালা। এই লেখার প্রমাণ পাবেন ১৫ ডিসেম্বর,হলে গিয়ে। আমি দেখেছি এই ছবিতে তার নিজেকে প্রমাণ করার সাধনা পরিশ্রম আর পুরোটা সময় জুড়ে কাজের প্রতি মনোযোগ আর ভালোবাসা।

পরীমনি আরও বলেন, ছবির পরিচালক স্যার মালেক আফসারি। তার পরিচালিত অনেক সুপার হিট সিনেমার মাঝে অন্যতম সিনেমা এই ঘর এই সংসার যেন সব কালেই নতুন। একজন পরিচালকের সঠিক গাইড লাইন সত্যি যে একজন শিল্পীকে নতুন ভাবে সৃষ্টি করে অন্তর জ্বালা তার আর একটা উদাহরণ হবে।

জায়েদ-পরীমনি অভিনীত অন্তর জ্বালা ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। রেকর্ড সংখ্যক সিনেমা হল পেয়েছে ছবিটি। ছবিটি নিয়ে নির্মাতা মালেক আফসারী ব্যাপক আশাবাদী। মান্নার একজন ভক্তের গল্প নিয়ে নির্মিত হয়েছে অন্তর জ্বালা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা