সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো উন্নতি মেয়র আনিসুল হকের অবস্থার

news-image

নিজস্ব প্রতিবেদক : লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তাকে গত ৩১ অক্টোবর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো সামাজিক গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে মেয়র আনিসুল হক এবং তার শারীরিক অবস্থা নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

এ ধরনের নেতিবাচক প্রচারণার বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কন্যাসন্তান জন্মদান উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। লন্ডনে যাওয়ার কয়েক মাস আগে থেকেই তিনি অসুস্থবোধ করছিলেন। লন্ডনে অবস্থানকালীন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগ ধরা পড়ে। তার চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং আশানুরূপ আরোগ্য লাভ করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন। আনিসুল হকের রোগমুক্তির জন্য দোয়া চেয়ে ডিএনসিসি-র পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা