সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২০২১ সালের মধ্যে দেশের কোনো ঘর অন্ধকারে থাকবে না : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২১ সালের মধ্যে দেশের কোনো ঘর অন্ধকারে থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ২০২১ সালের মধ্যে আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব।

আজ বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে আমার কাজ করে যাচ্ছি। ২০২১ সালের মধ্যে কোনো ঘর অন্ধকারে থাকবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করব বলে ঘোষণা দিয়েছিলাম। আজ বাংলাদেশ ডিজিটাল হিসেবে গড়ে উঠেছে। আগামীতে দেশ আরো এগিয়ে যাবে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের লাখো মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে তাদের এখানে থাকতে দেওয়া হলেও নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা চলছে। মিয়ানমারকে অবশ্যই তার নিজ নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে হবে।

সারা বিশ্ব বাংলাদেশের পাশে আছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা