,

শাকিব-বুবলীর ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’

news-image

বিনোদন ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে আগেই জানানো হয়েছিল, নির্মিত হবে ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ শিরোনামের একটি ছবি। এই ছবির নায়ক হিসেবে শাকিবের নাম জানানো হলেও তার নায়িকা কে হবে সেটি নিশ্চিত ছিল না।

ঘুরে ফিরে অনেকেরই নাম আসছিল। এবার জানা গেল ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ ছবিতে শাকিবের নায়িকা বুবলী।

ছবির প্রযোজক সেলিম খান খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই ছবিতে শাকিব খানের নায়িকা হবে বুবলী। গতকাল মঙ্গলবার তার সঙ্গে কথা হয়েছে। বুবলী কাজ করতে সম্মতি জানিয়েছেন। কিছুদিন পর শাপলা মিডিয়ার বাকি ছবিগুলোর সঙ্গে এই ছবির মহরত করা হবে।’

‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এই নির্মাতা জানান, ছবিতে বুবলীকে নেয়া হচ্ছে। প্রযোজক সেলিম ভাই আমাকে তেমনটাই জানিয়েছেন। এদিকে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বুবলী শুধু বলেন, কিছু খবর চমক হিসেবেই থাক। সময় হলে সবাইকে জানানো হবে।

শাকিব খান-বুবলী জুটির প্রথম ছবি ‘বসগীরি’। এরপর তারা জুটি বেঁধে শুটার, অহংকার, রংবাজ ছবিগুলোতে অভিনয় করেন। এই জুটি বর্তমানে অভিনয় করছেন চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া ছবিতে। আগামীকাল থেকে টাঙ্গাইল অথবা ময়মনসিংহ এই ছবির শুটিং হবে। এছাড়া শাকিবের প্রযোজনায় ‘প্রিয়তমা’ নামের আরো একটি ছবিতে অভিনয় করবেন বুবলী।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে