,

ব্রিটিশ রাজবধূর ভাইয়ের প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের অনেক তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরু থেকেই তার প্রেম নিয়ে গুঞ্জনের সীমা ছিল না। যদিও শাহরুখ খান, অক্ষয় কুমার, শহিদ কাপুর ও অসীম মার্চেন্ট কারও সাথেই তার প্রেমের সম্পর্ক পূর্ণতা পায়নি। তবে আর কোনো অভিনেতা নয়, দেশি গার্ল এবার নাকি মজেছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডেলটনের ভাই জেমস উইলিয়াম মিডেলটনের প্রেমে।

ভারতে গণমাধ্যম সূত্রে জানা যায়, কেটের দেবর হ্যারি উইলিয়ামের প্রেমিকা মেগান মর্কেলের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রিয়াঙ্কার। আর মেগানই নাকি প্রিয়াঙ্কা ও জেমসের পরিচয় করিয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে পিসির এক ঘনিষ্ঠসূত্র স্টার ম্যাগাজিনে জানান, দুই সপ্তাহ আগে লস অ্যাঞ্জেলসে এসেছিলেন জেমস উইলিয়াম মিডেলটন। সেসময় এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন মেগান (হ্যারি উইলিয়ামের প্রেমিকা)। যেখানে প্রিয়াঙ্কা ও জেমসের পরিচয় করিয়ে দেন তিনি। এরপর নাকি প্রিয়াঙ্কাকে নিয়ে নৈশভোজেও গিয়েছেন জেমস।

ওই সূত্র আরও জানায়, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রিয়াঙ্কা এবং মেগান রাজ পরিবারের অংশ হতে যাচ্ছেন।

‘দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই’ ছবির মধ্য দিয়ে হলিউডে পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয় করেছেন- ‘আন্দাজ’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ফ্যাশন’, ‘বারফি’, ‘কামিনী’ ও ‘সাত খুন মাফ’-এর মতো ছবিতে। বর্তমানে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুমের শুটিং করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে