সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাহুবলী’র সেটে ‘নোলক’ ছবির শ্যুটিং

news-image

বিনোদন ডেস্ক : ভারতের রামুজি ফিল্ম সিটিতে তৈরি ‘বাহুবলী’ ছবির সেটে শ্যুটিং হবে বাংলাদেশের ছবি ‘নোলক’ এর। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ববি।

পরিচালনা করছেন রাশেদ রাহা। মঙ্গলবার রাতে রাজধানীর রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘নোলক’ ছবিটির মহরত সম্পন্ন হয়। ছবিটি প্রযোজনা করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপী এন্টারটেইনমেন্ট।

ছবির মহরতে উপস্থিত ছিলেন শাকিব খান, ববি মৌসুমী, ওমর সানি, ববি, কাজী হায়াৎ, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। ছবির লোগো উম্মোচন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

পরিচালক রাশেদ রাহা বলেন, আমরা আগামী সপ্তাহেই ছবির শুটিং শুরু করব। ভারতে আমরা শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। এর আগেও শাকিব খান নায়িকা ববির সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। আমি দর্শকদের কথা দিচ্ছি একেবারেই ভিন্ন লুকে, নতুন ধরনের চরিত্র নিয়ে পর্দায় হাজির হবেন শাকিব খান।

ববিকেও দর্শক আলাদাভাবে পাবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা