,

সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ততা : মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের শুটিং নিয়ে এখন ব্যস্ত আছেন চিত্রনায়িকা মৌসুমী। এর ফাঁকে টিভি বিজ্ঞাপন ও নাটকেও মাঝে মাঝে দেখা যায় তাকে। পাশাপাশি বিভিন্ন সংস্থা ও কোম্পানির ব্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্বও পালন করছেন তিনি। এ ধারাবাহিকতায় সম্প্রতি একটি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী।

এরপর পণ্যটির নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করলেন। রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটি শুটিং শেষ হয়েছে। নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এখন তো সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ত থাকছি। এর বাইরে মাঝে মাঝে স্ক্রিপ্ট পছন্দ হলে বিজ্ঞাপনেরও শুটিং করছি। নতুন এ বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট আমার ভালো লেগেছে। মনে হয়েছে আমার সঙ্গে চরিত্রটি যায়। তাই করলাম। নির্মাতাও বেশ অভিজ্ঞ। বড় আয়োজন করে বিজ্ঞাপনটি নির্মাণ করলেন। আশা করি বিজ্ঞাপনটি অন্যান্য বিজ্ঞাপনের মতো দর্শকদের বিরক্তির কারণ হবে না।’

শিগিগরই বিজ্ঞাপনটি দেশের সকল চ্যানেলে একযোগে প্রচারে আসবে বলে জানিয়েছেন নির্মাতা। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনের সিডিউল খুব বেশি নয়। তাই চলচ্চিত্রের কাজে সমস্যা হয় না। আমি প্রতিটি কাজ সমন্বয় রেখেই করি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে