বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিওতে কলা ‘খাওয়ায়’ পপ তারকা গ্রেফতার!

news-image

বিনোদন ডেস্ক : কলা খাওয়ার ‘অপরাধে’ গ্রেফতার করা হয়েছে মিশরীয় এক পপ তারকাকে। তারকার নাম তারকা শাইমা। তিনি তার এক মিউজিক ভিডিওতে একটি কলা খাওয়ার ‘অপরাধে’ এখন অভিযুক্ত। মিউজিক ভিডিওতে তার কলা খাওয়া নিয়ে এখন তোলপাড় বিনোদন দুনিয়া।

মিশরে কলা খাওয়ার ওপরে কোনো নিষেধ নেই। কিন্তু শাইমা তার ভিডিওতে এমন কাণ্ড করেছেন যে, তাকে গ্রেফতার না করে উপায় ছিল না!

ভিডিওটিতে দেখানো হয়েছে, একটা পুরুষ ঠাসা ক্লাসরুমে তিনি নাচ করছেন। ক্লাসের বোর্ডে বড় করে লেখা রয়েছে ’69’ এবং তিনি অন্তর্বাস পরে নাচতে নাচতে কখনো একটা কলা খাচ্ছেন, কখনো একটা আপেল চাটছেন।

বলাই বাহুল্য এই সবকটি কাণ্ডই দারুণ রকমের ইঙ্গিতবাহী। কলা খাওয়া, আপেল চাটা থেকে শুরু করে এই ’69’ সবকিছুই পর্নোগ্রাফির অনুষঙ্গ বহন করে।

প্রাথমিকভাবে ২১ বছেরের এই তারকাকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সেই সঙ্গে মিশরের কোথাও তার অনুষ্ঠান করার ওপরে নিষেধাজ্ঞা আরোপিত হয়নি।