সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নির্মাতাদের মধ্যে নিজের ভবিষ্যৎ দেখছেন শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : ‘নতুন নির্মাতাদের চিন্তাধারা অনেক হাই লেভেলের। নতুনরা যুগের চাহিদা ও দর্শকদের রুচিকে প্রাধান্য দিতে পারে। তাই নতুন নির্মাতাদের মাধ্যমে আগামীতে বাংলা সিনেমা অনেক দূর যেতে পারবে বলে আমি মনে করি। সেজন্য নতুন নির্মাতাদের মধ্যে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।’

শাকিব খান অভিনীত নতুন ছবি নোলক। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ ছবির মহরত অনুষ্ঠিত হয় আজ (মঙ্গলবার) রাতে। সেখানেই নতুন নির্মাতাদের উদ্দেশ্যে এসব কথা বলছিলেন চিত্রনায়ক শাকিব খান।

এসময় নোলক ছবিটি নিয়ে শাকিব খান বলেন, ‘এ ছবির নির্মাতা ও প্রযোজক দু’জনেই নতুন। তাদের বয়সও অল্প। কিন্তু ওদের পরিকল্পনা আমার কাছে খুব ভালো লেগেছে। তারা ফিল্ম নিয়ে গবেষণা করেছে। নোলক নির্মাণের আগে প্রচুর স্টাডি করেছে।’

তিনি বলেন, ‘সিনেমা যুগের সৃষ্টি, যুগ সিনেমার সৃষ্টি করে না। সিনেমার মাধ্যমে মানুষের মাধ্যমে ফ্যাশন আসে। ২০১৮ সালে একটি সিনেমা কেমন হওয়া উচিত সেটা নোলক দেখলে দর্শকরা বুঝতে পারবেন। পুরোপুরি আধুনিক বাংলা সিনেমা হবে নোলক। এ ধরনের ছবির মাধ্যমে বাংলা ছবি একদিন বিশ্বজয় করবে।’

নোলক ছবিটি পরিচালনা করছেন নবীন নির্মাতা রাশেদ রাহা, যিনি এর আগে ৪০ টির বেশি নাটক নির্মাণ করেছেন। এ ছবিতে শাকিবের নায়িকা ববি। আরো অভিনয় করছেন মৌসুমী, ওমর সানি প্রমুখ।

নোলক প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। শিগগির নোলক ছবির শুটিং শুরু হবে ভারতের রামুজি ফিল্ম সিটিতে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা