সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পদ্মাবতী’র পক্ষে দাঁড়ালেন মমতা

news-image

বিনোদন ডেস্ক : পদ্মাবতী সিনেমা নিয়ে ভারতজুড়ে সৃষ্টি হয়েছে পক্ষে-বিপক্ষের প্রচারণা। এবার সেই সংকটে পদ্মাবতীর পাশে এসে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমাবর এক টুইটার বার্তায় পদ্মাবতীর মুক্তির পক্ষে তিনি জোড়ালো বক্তব্য দেন বলে যুগশঙ্খ’র এক প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়, যোগী অদিত্যনাথের পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এলেন পদ্মাবতী বিতর্কে। এবার টুইট করলেন মুখ্যমন্ত্রী। সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবতী ছবি নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। এই ছবি যাতে মুক্তি না পায় তার জন্য এখন উঠে পড়ে লেগেছে রাজস্থানের করণি সেনা।

এদিকে, কলকাতায় কি করে করণি সেনা এল, করা এর সঙ্গে যুক্ত, তার খোঁজ করতে শুরু করেছে পুলিশের গোয়েন্দারা।

প্রবল বিতর্কে প্রযোজক সংস্থা ‘ভায়াকম ৮’-ও ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে। ফলে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী পয়হেলা ডিসেম্বর মুক্তি পাচ্ছে না পদ্মাবতী।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, ‘পদ্মাবতী নিয়ে বিতর্ক শুধু দুর্ভাগ্যজনক নয়, এটি একটি রাজনৈতিক দলের সুচিন্তিত পরিকল্পনা। জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্বের পরিকল্পনা। এই ‘সুপার এমারজেন্সি’র নিন্দা করছি৷ চলচ্চিত্র জগতের সবাই একযোগে প্রতিবাদ করুন।’

তবে সিনেমা ব্যাপারে এখনও কোনও সবুজ সংকেত নেই। বরং উত্তর উত্তর বেড়েই চলেছে করণি সেনার প্রতিবাদ। ছবি মুক্তি যাতে না পায়, তা নিয়ে এককাট্টা তারা।

এই বিতর্কের মধ্যেই ধীরে ধীরে বলিউড তারকারা পাশে দাঁড়াচ্ছেন সঞ্জয় লীলা বনশালীর। ছবির সমর্থনে মুখ খুলেছেন সুশান্ত সিং রাজপুত। পদ্মাবতী নিয়ে সওয়ার করেছেন সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি জানিয়েছেন ছবি নিয়ে অযথা বিতর্ক হচ্ছে।

প্রতিবাদের মাঝেই বলিউড ধীরে ধীরে পদ্মবতীর হয়ে কথা বলছে। এটা পরিচালকের ক্ষেত্রে অনেকটা স্বস্তির বিষয়। তবে আপাতত দীপিকা থেকে সঞ্জয় তাকিয়ে আছেন পহেলা ডিসেম্বরের দিকে। যেদিন মুক্তি পাওয়ার কথা পদ্মাবতীর।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা