,

সালমান বিবাহিত, স্ত্রী-সন্তান বিদেশে!

news-image

বিনোদন ডেস্ক : কবে বিয়ে করবেন সালমান খান? এমন প্রশ্ন সব সময়ই ঘোরাফেরা করে ভারতজুড়ে। সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বর্য কিংবা ক্যাটরিনা কিংবা হাফিলে ইউলিয়া, ‘ভাইজানে’-র জীবনে একের পর এক বান্ধবীর প্রবেশ ঘটেছে বটে, কিন্তু স্থায়ী হয়নি। আর তাই বলিউডের অন্যতম ‘এলিজিবল ব্যাচেলর’ কবে বিয়ে করবেন, তা নিয়ে জল্পনার অন্ত নেই। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি সূত্র থেকে একটু অন্যরকম দাবি করা হচ্ছে সালমানের বিয়ে নিয়ে।

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সালমানের বিয়ে নিয়ে বেশ কিছু তথ্য ছড়ানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু মানুষ নাকি দাবি করেছেন, সলমন বিবাহিত। তার স্ত্রী ভারতীয় নন, তিনি বিদেশে থাকেন। এমনকী, সলমনের নাকি এক সন্তানও রয়েছে বলে দাবি।

এখানেই শেষ নয়, সালমানের স্ত্রী-সন্তানের কথা তার কাছের মানুষরা জানেন বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি সালমান কেন বিয়ে করতে পারেন না? তিনি তো একজন মানুষ। তাই তারও স্ত্রী-সন্তান থাকতে পারে- এমন মতামতও শোনা যাচ্ছে।

সম্পর্ক নিয়ে বরাবরই বেশ খোলামেলা সালমান খান। সে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ব্রেকআপের পর বিবেক ওবেরয়কে হুমকি দেওয়া হোক কিংবা ক্যাটরিনার জন্য রণবীরের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছে যাওয়া, সব সময়ই জীবনকে প্রায় ‘খোলা খাতা’-র মতো প্রকাশ করা সালমান কি না বিয়েটাই সেরে ফেললেন চুপি চুপি! সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে