,

মুলার কেজি ২!

news-image

রাজশাহী প্রতিনিধি : কয়েকদিন আগেই পাইকারি বাজারে মুলা প্রতি কেজি ৩০ টাকা ছিল। এ বাজার দরের সংবাদ পুরানো। এখন মুলার মুল্য প্রতিকেজি ২ টাকা কেজি। এমন দরপতনে কৃষকের মাথায় হাত। সপ্তাহ আগে পাইকারি বাজারে মুলা দাম ছিল এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৩০০ টাকা। রোববার সেই মুলা ৮০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

রাজশাহীর জেলার বিভিন্ন উপজেলায় আগাম মুলার চাষ করেন কৃষকেরা। দামও ভাল ছিল। অনেক চাষিই বলেছিল মুলার এমন আকাশছোঁয়া দাম আগে কখনো দেখেনি। কিন্তু সপ্তাহ ব্যবধানে দাম পাতালে ঠেকেছে।

রবিবার রাজশাহীর মোহনপুরের বিদিরপুর কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, হাটভর্তি মুলা। এছাড়াও আছে ফুলকপি ও বেগুন। এখনো ফুলকপির বাজার হাজার টাকা মণ থাকলেও মুলার মণ মাত্র ৮০ টাকা।

পবার বাগধানী গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, ১০ শাতাংশ জমিতে তিনি মুলা চাষ করেছেন। বিক্রি করেছেন ২৪ হাজার টাকার। তবে এখন আর লাভের মুখ দেখছে না চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, জেলায় প্রায় এক হাজার ৫০০ হেক্টর জমিতে মুলার আবাদ হয়েছে।

রাজশাহী কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক দেব দুলাল ঢালী গোনিউজকে জানান, এখনো মুলা আবাদের সঠিক পরিসংখ্যান নিরুপন হয়নি। তবে দাম ভাল থাকায় অনেক আগে থেকে চাষিরা মুলার আবাদ করেছেন। গতবারের চেয়ে রাজশাহী জেলায় সবমিলিয়ে প্রায় দ্বিগুন মুলার আবাদ হবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে