,

নাটোরে মা-ছেলেকে গলাকেটে হত্যা

news-image

নাটোর প্রতিনিধি : নাটোর সদরে হাঁসুয়ায় নিজের ছেলে ও মাকে গলাকেটে হত্যার পর বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে।

সদর থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, রোববার রাতে উপজেলার দস্তানাবাদ ফকিরপাড়া গ্রামের এ ঘটনায় আলম সর্দার নামে (২৮) ওই যুবককে আটক করা হয়েছে।

ওই যুবকের বাবা আহত সাহাদৎ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৃত আলিফ সর্দার (১১) ও বিলকিস বেগমের (৪২) লাশ নাটোর সদর থানায় রয়েছে।

ওসি সিকদার বলেন, রাত ৮টার দিকে ফকিরপাড়ার সাহাদৎ সর্দারের বাড়িতে হৈ চৈ শুনে গ্রামবাসী সেখানে যায়। এ সময় ওই বাড়িতে আলিফ সর্দার ও বিলকিস বেগমকে গলাকাটা লাশ দেখতে পান। স্ত্রী বিলকিস ও নাতি আলিফকে হত্যার কথা শুনে সাহাদৎ সর্দার বাড়িতে এলে তাকেও হাঁসুয়া দিয়ে গলায় আঘাত করেন ছেলে আলম।

পরে এলাকাবাসীর সহায়তায় আলমকে আটক করে থানায় আনা হয় এবং তার বাবাকে হাসপাতালে নেওয়া বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে