,

হোমনায় অস্ত্রসহ ১৪ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী সালাহ উদ্দিন গ্রেপ্তার

news-image

মো.আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনায় ১৪ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, অপহরণ ও চাঁদাবাজি এবং মাদক মামলা রয়েছে। মো. সালাহ উদ্দিন উপজেলা সদরের পশ্চিম পাড়ার সরকার বাড়ির বাহদুর সরকারের ছেলে। আজ রবিবার কোর্টের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত শনিবার বেলা একটার দিকে উপজেলা সদরের কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -৩ অফিস এলাকার জনৈক নবী হোসেনের বাড়ির হিজড়াদের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে তিনশ’ দশ পিচ ইয়াবা ট্যাবলেট এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী রাত একটায় উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের একটি কবরস্থান থেকে কাঠের বাটযুক্ত একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। গতকাল রবিবার দুপুর বারোটায় হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামীর কার্যালয়ে এক প্রেস বিফিংয়ের আয়োজন করে পুলিশ। এতে হোমনা সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.সাইফুর রহমান আজাদ সাংবাদিকদের জানান,অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সালাহ উদ্দিনকে আটকের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

তার বিরুদ্ধে ভয়ে অনেকেই মুখ খুলতে পারত না, নির্বিঘ্নে চলাফেরা পর্যন্ত করতে পারত না। শনিবার তাকে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জনৈক নবী হোসেনের বাড়ি থেকে ৩১০ পিচ ইয়াবাসহ আমরা তাকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী মাথাভাঙা কবরস্থানোর ঝোপের ভেতর থেকে একটি কাঠের বাটযুক্ত বন্দুক ও দুই রাউন্ড তাজা গোলা উদ্ধার করি। তার বিরুদ্ধে হোমনাসহ বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে- অস্ত্র মামলা ১টি, ডাকাতি ৩টি, খুন ১টি, দস্যুতা ৩টি, অপহরণ ও চাঁদাবাজি ১টি, মাদক ২টি ও অন্যান্য আরও ২টি মামলা। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। প্রেসবিফিংয়ে উপস্থিত ছিলেন হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে