শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল সকাল ১০টায় সাংসদদের শপথ

Ele-3দশম জাতীয় সংসদের নির্বাচিত সাংসদরা কাল বৃহস্পতিবার সকাল ১০টায় শপথ নেবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংসদদের শপথ পড়াবেন।

এর আগে আজ দুপুরে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামের গেজেট প্রকাশিত হয়েছে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, গেজেটে ২৯০ জনের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচনে জয়ী হলেও যশোর-১ আসনে শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলামের নাম বাদ রাখা হয়েছে। এই দুজনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাই গেজেটে তাঁদের নাম রাখা হয়নি। এ ছাড়াও বাকি আট আসনের কিছু কেন্দ্রে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে, তাই তাঁদের নামে গেজেট প্রকাশ হয়নি।

এ জাতীয় আরও খবর