,

দাবাং থ্রি মাতাবেন সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সানি লিওনের বেশ সুসময় যাচ্ছে। বলিউডে প্রথম দিকের প্রতিকূলতাকে কাটিয়ে নিজের অবস্থানকে শক্ত করে নিয়েছেন সানি। আর এমন সময়ে আরো একটি সুখবর পেলেন সানি। সালমান খান অভিনীত ‌‘দাবাং ৩’ ছবিটিতে দেখা যেতে পারে তাকে।

সানি সম্প্রতি ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘তেরা ইন্তেজার’র প্রচারণা নিয়ে। ছবিটিতে তার বিপরীতে কাজ করেছেন আরেক তারকা আরবাজ খান। আর সে ছবির প্রচারণাতে গিয়েই ‘দাবাং ৩’ এ সানিকে রাখার কথা জানালেন আরবাজ খান।

তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে সানি দিন দিন পারদর্শী হয়ে উঠেছেন। তার সাথে আমার আরো কাজ করার ইচ্ছা আছে। আশা করছি ‘দাবাং ৩’- এও আরও একবার সানির সঙ্গে কাজ করার সুযোগ হবে।’

‘দাবাং’ ছবির প্রথম দুটি সিক্যুয়ালের আইটেম গানে নেচেছিলেন আরবাজের সাবেক স্ত্রী মালাইকা অরোরা। চলতি বছরের শুরুতে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাই অনেকের ধারনা ‘দাবাং ৩’ ছবিতে মালাইকার বদলে সানিকে দিয়েই মাতাবেন আইটেম গানে।

আগামি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘দাবাং ৩’ ছবির শুটিং। যথারীতি কেন্দ্রীয় চরিত্রে থাকবেন প্রথম দুই সিক্যুয়ালের নায়ক সালমান খান ও তার নায়িকা সোনাক্ষি সিনহা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে