,

ব্রাহ্মণবাড়িয়ায় চন্দ্রিমা আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ

chandrima_798009306প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের স্টেশন রোডের চন্দ্রিমা আবাসিক হোটেল থেকে পীযূষ সাহা (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত ব্যবসায়ী কসবা উপজেলার কুটি গ্রামের মৃত মাখন লাল সাহার ছেলে ও কুটি বাজারের দয়াল তেল মিলের মালিক।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) মাসুদ রানা জানান, বুধবার দুপুরে তিনি ওই হোটেলের তিন তলার ২০৬ নম্বর কক্ষে ওঠেন। সন্ধ্যায় মৃতের শ্যালক সঞ্জয় কুমার রায় তার খোঁজ করতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে ওই কক্ষের দরজায় কড়া নেড়ে কোন সাড়াশব্দ পাননি। এতে তাদের সন্দেহ হলে থানায় খবর দেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ওই কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। এ সময় তার কক্ষের টেবিলে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।

টিএসআই মাসুদ রানা আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে