,

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : বেতনসহ নানা দাবিতে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ট্রাস্ট ট্রাউজার গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে মিরপুর ১২ নম্বরের কাছে বিক্ষোভ করেন। একপর্যায়ে সড়ক অবরোধ করে তাঁরা কিছু গাড়িতে ভাঙচুর চালান। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. মেজবাহ এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাস্ট ট্রাউজার গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কারখানা মিরপুর থেকে মোহাম্মদপুরে সরিয়ে নিচ্ছেন। বর্তমানে কারখানার বেশির ভাগ শ্রমিক মিরপুরের। তাদের মূল দাবি, কারখানা সরানোর আগে তাঁদের বকেয়া বেতনসহ ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে কারখানা সরানো যাবে না। পোশাক কারখানা কর্তৃপক্ষ বলছে, অক্টোবর মাস পর্যন্ত সব বেতন পরিশোধ করা হয়েছে।

বিক্ষোভ ও ভাঙচুরের খবর পেয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকিরসহ পল্লবী থানা পুলিশের একটি দল সেখানে গেছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে—পরিস্থিতি এখন শান্ত। গাড়ি চলাচল শুরু হয়েছে। মালিক পক্ষকে ডাকা হচ্ছে। দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শ্রমিকেরা এখন রাস্তার পাশে পোশাক কারখানার সামনে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে