,

আজ পর্দা উঠছে ঢাকা লিট ফেস্টের

news-image

বছর ঘুরে আবার এলো ‘ঢাকা লিট ফেস্ট’। এবারের আয়োজন শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এর উদ্বোধন করবেন সিরিয়ার কবি আদোনিস। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই সাহিত্য নির্ভর মিলনমেলায় অংশ নিতে প্রথমবারের মতো ঢাকায় আসছেন তিনি।

‘ঢাকা লিট ফেস্ট-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে কবি আদোনিসের পাশে মঞ্চে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্ ও আহসান আকবার।
দেশ-বিদেশের সাহিত্যিকদের নিয়ে আয়োজিত এই উৎসবের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবারের আসরে অংশ নিচ্ছেন ২৪ দেশের দুই শতাধিক সাহিত্যিক। সিরিয়ার কবি আদোনিস ছাড়াও বিদেশি অতিথিদের মধ্যে থাকছেন হলিউড অভিনেত্রী টিল্ডা সুইনটন, নাইজেরিয়ার সাহিত্যিক বেন ওক্রি, মার্কিন সাহিত্যিক লিওনেল শ্রিভার, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারতীয় কথাসাহিত্যিক নবনীতা দেব সেন, কথাসাহিত্যিক উইলিয়াম ড্যালরিম্পেল, লেখক এসথার ফ্রয়েড প্রমুখ।

বাংলাদেশ থেকে এই আয়োজনে অংশ নেবেন সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনোয়ারা সৈয়দ হক, আসাদ চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, মঈনুল আহসান সাবের, আলী যাকের, সলিমুল্লাহ খান, আনিসুল হক, কায়সার হক, খাদেমুল ইসলামসহ দেড় শতাধিক সাহিত্য ব্যক্তিত্ব ।
‘ঢাকা লিট ফেস্ট-২০১৭’তে অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশিত হয়েছে লিট ফেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এ আয়োজনের সম্ভাব্য সব সেশনের আনুষ্ঠানিক তালিকাও রয়েছে এতে।

ঢাকা লিট ফেস্টের প্রথম দিনে বাংলাদেশে সাহিত্য জগতে মর্যাদাপূর্ণ ‘জেমকন সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হবে। এবারই প্রথম ব্রিটিশ সাহিত্য জার্নাল গ্রান্টার মোড়ক উন্মোচন হবে লিট ফেস্ট প্রাঙ্গণে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ও লেখকদের ইংরেজি ভাষায় লেখা বা অনুবাদ করা সাহিত্যের সম্মানজনক ডিএসসি পুরস্কারও ঘোষণা করা হবে উৎসবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন পরিচালনা করছেন কথাসাহিত্যিক এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, কবি সাদাফ সায্ ও কবি আহসান আকবর।
ঢাকা লিট ফেস্টের টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন। কি-স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক। এছাড়া প্লাটিনাম স্পন্সর এনার্জিস, গোল্ড স্পন্সর মীনা বাজার, প্রিমিয়ার পার্টনার ভারতীয় দূতাবাস ও স্ট্র্যাটেজিক পার্টনার ব্রিটিশ কাউন্সিল। পুরো আয়োজনের দায়িত্বে আছে যাত্রিক।
ঢাকা লিট ফেস্টে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করুন এ আয়োজনের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েব ঠিকানা: www.dhakalitfest.com

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে