,

‘বিএনপি জোট ক্ষমতায় এলে দেশ রক্তাক্ত জনপদে পরিণত হবে’

news-image

নাটোর প্রতিনিধি : বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ২০১৮ সালের নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশ রক্তাক্ত জনপদে পরিণত হবে।

যদিও খালেদা জিয়া বলছেন শেখ হাসিনাকে আমরা ক্ষমা করে দিয়েছি। কিন্তু জনগণ আপনাদের ক্ষমা করবে না। এই জনগণের নামে তারা রক্তপাত ঘটাবে। আবার ২০০১ সালের মত বাংলা ভাই ও জঙ্গিবাদের উত্থান হবে। আজ বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর টেম্পু স্ট্যান্ড আখচাষী নেতা শহীদ আব্দুস সালামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে রাশেদ খান মেনন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পালা বদলের অধিকার আপনাদের রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে, কাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন। আগামী সংসদ নির্বাচন একটি বড় পরীক্ষা। এদেশ গণতান্ত্রিকভাবে চলবে নাকি সন্ত্রাসের রাজ্য কায়েম হবে? মানুষের অর্থনৈতিক মুক্তির লড়ায়ের জন্য আবার গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে।

উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আল মামুন সরকার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে