সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে মাতাল অবস্থায় মার খেয়ে সকালে নাসিমকে খুন!

news-image

নিজস্ব প্রতিবেদক : রাতে মদ্যপ অবস্থায় মার খাওয়ার প্রতিশোধ নিতে পরদিন সকালে ছুরিকাঘাতে হত্যা করা হয় রাজধানীর মধ্য বাড্ডার বিশ্ববিদ্যালয়ছাত্র নাসিম আহমেদ ইমাদ উদ্দিনকে।

ধরা পড়ার পর পুলিশের কাছে এ কথা বলেছেন নাসিম হত্যা মামলার প্রধান আসামি আসিফ শিকদার (২১)।

মঙ্গলবার রাতে কুমিল্লা সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ পুলিশের কাছে নাসিমকে হত্যার বিবরণ তুলে ধরেন।

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) আশরাফুল করিম জানান, জিজ্ঞাসাবাদে আসিফ দাবি করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বসা জুয়ার আসরে বাধা দেয়ার কারণে নাসিমকে খুন করা হয়নি। বরং মারধরের প্রতিশোধ নিতে তাকে একাই খুন করেছেন আসিফ।

আশরাফুল আরও জানান, আসিফের দাবি গত ৫ নভেম্বর রাতে মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। এ সময় তাকে নাসিম মারধর করে। এর প্রতিশোধ নিতে ৬ নভেম্বর সকালে বাড্ডার পোস্ট অফিস গলিতে নাসিমকে গলায় ও কোমরে ছুরিকাঘাত করে আসিফ।

নাসিম খুনের ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেছেন তার বাবা আলী আহমেদ সাইফুদ্দীন।

ওই মামলায় দাবি করা হয়েছে, আসিফ ছাড়াও আবদুর রশিদ ও রমজানসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে নাসিমকে হত্যা করেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা