সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৈমুরকে এক কোটি রুপির গাড়ি উপহার

news-image

বিনোদন ডেস্ক : ধনীর দুলাল হলে সবকিছুই একটু বেশি বেশি পাওয়া যায়। তবে শিশুদের ক্ষেত্রে সেটি নিজের একটি সাজানো ঘর, দামি পোশাক বা খেলনা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই কেউ অবাক হয় না। কিন্তু নবাবপুত্র তৈমুরের কথা আলাদা। জন্মদিনের আগেই সাইফ আলী খান আর কারিনা কাপুর খানের আদরের ছেলে তৈমুর একটি লাল টুকটুকে গাড়ি উপহার পেয়েছে। খেলনার গাড়ি নয়, ১ কোটি ৩০ লাখ রুপির সত্যিকারের গাড়ি ছেলেকে উপহার দিয়েছেন সাইফ আলী খান।

সম্প্রতি একটি লাল রঙের জিপ কিনেছেন বলিউড তারকা সাইফ আলী খান। সেই গাড়ির পেছনের সিটে শিশুর বসার জন্য আলাদা আসনের ব্যবস্থা করা আছে। সাইফের কাছে জানতে চাওয়া হয়, এই গাড়িতে তিনি প্রথম কাকে চড়াবেন। সাইফ বলেন, ‘তৈমুরকে সবার আগে এই গাড়িতে চড়াব। গাড়ির রং ওর খুব পছন্দ হবে। তাই এই গাড়িটি আমি ওকে উপহার দিচ্ছি।’

ছেলের জন্য এই গাড়িটি কিনেছেন সাইফ আলী খান। ছবি : ইনস্টাগ্রাম

আগামী ২০ ডিসেম্বর তৈমুরের প্রথম জন্মদিন। এর মধ্যেই অনেক বড় তারকায় পরিণত হয়েছেন সাইফ আর কারিনার পুত্র। তৈমুরের কোনো ছবি ইন্টারনেটে প্রকাশ পাওয়া মানে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যাওয়া।

জন্মদিনে ছেলেকে অনেক দামি উপহার দিলেও এর আয়োজন হবে একদম সাদামাটা। তৈমুরের খালা ও বলিউড তারকা কারিশমা কাপুর আগেই জানিয়েছেন, একেবারে পারিবারিক আবহে সাধারণভাবে তৈমুরের জন্মদিন উদ্‌যাপন করা হবে। যদিও ইদানীং অন্য গুঞ্জনও শোনা যাচ্ছে, কারিনা নাকি তাঁর ছেলের জন্মদিন জনপ্রিয় কার্টুন চরিত্র পেপা পিগের ভাবনায় করার পরিকল্পনা করেছেন। দেখা যাক, শেষ পর্যন্ত তৈমুরের জন্মদিনে আরও কী কী চমক থাকছে। ইন্ডিয়া টুডে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা