সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকার প্রধান বিচারপতিকে অবসর প্রদানে বাধ্য করেছে’

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, প্রধান বিচারপতিকে অবসর প্রদানে বাধ্য করেছে সরকার। সরকার নিজেদের ইচ্ছা পূরনে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য এখন আদালতকে ব্যবহার করবে, কসাই খানায় পরিণত করবে, তাদের বিরুদ্ধের লোকদেরকে শাস্তি দেয়ার জন্য।

নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন যথার্থই বলেছেন শেখ হাসিনার অধিনে কখনই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে তা হবে ফেনী মার্কা নির্বাচন।

রুহুল কবীর রিজভী আহমেদ আরো বলেন, আমরা নির্বাচনে যাবো নির্দলীয় সরকারের অধীনে। আমরা শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে যাবো না। কারণ তারা রক্তাক্ত পরিবেশ তৈরি করবে এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেবে না।

তিনি আজ দুপুরে কুড়িগ্রাম শহরের সরদার পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা