,

নাসিরনগরে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

medicine nirঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজাদ ছাল্লাল বলেছেন মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখে আত্ম মানবতার সেবায় কাজ করবে শিখা সমাজ কল্যান সংস্থা । সমাজের অসহায় দরিদ্র ও অবহেলিত মানুষের সেবায় শিখা সংস্থার পাশাপাশি অন্যান্য এনজিওকেও এগিয়ে আসার আহবান জানান।

আজ বুধবার নাসিরনগর উপজেলার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা শিখা সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় কুন্ডা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার গবীর ও দুঃস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচী উপলক্ষে এক অবহিতকরণ সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানিয়েছেন।

সংস্থার সভাপতি দীনেশ সরকারের সভাপতিত্বে প্রধান শিক্ষক মনির হোসেনের পরিচালনায় অবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, নিবার্হী ম্যাজিষ্ট্রেট আলপনা ইয়াসমিন, নিবার্হী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা লিজা, নিবার্হী ম্যাজিষ্ট্রেট শ্রাবনী রায়, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক মোঃ ছায়েদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার, উপজেলা রিসোর্স কর্মকর্তা শাহজাহান ভুইয়া, কুন্ডা ইউপি চেয়ারম্যান উমরাও খান, শাপলা মানবিক উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক এ এস এম শাহীন,কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল হক ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।

স্বাগত বক্তব্য রাখেন শিখার নিবার্হী পরিচালক রেজিয়া সুলতানা। অবহিতকরণ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । শিখার নিবার্হী পরিচালক রেজিয়া সুলতানা জানান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় এলাকার গবীর ও দুস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণসহ স্যানিটেশন,শিক্ষা কার্যক্রমও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ